বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের পক্ষে মিছিল নিয়ে শামীম ওসমানের কর্মী সভায় যোগদান

খান মাসুদের পক্ষে মিছিল নিয়ে শামীম ওসমানের কর্মী সভায় যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এমপি শামীম ওসমানের কর্মী সভায় যুবলীগ নেতা খান মাসুদের পক্ষ থেকে একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। আজ ১২ই মার্চ শনিবার বিকালে বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে শত শত নেতাকর্মীদের নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানবাড়ি মোড়স্থ সভাস্থলে সমবেত হয়।

এ সময় মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন যুবলীগ নেতা মো. লুৎফর রহমান, মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, শেখ মমিন, রাজু আহমেদ আকিব হাসান রাজু। এদিকে আয়োজিত বন্দরে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এছাড়াও যুবলীগ নেতা খান মাসুদের মিছিলে অংশগ্রহণ করেন যুবলীগ খোরশেদ আলম, নিলয় সরকার রতন, আরিফুল ইসলাম হিরা, বাবু মোল্লা, বাপ্পি পাঠান, মাকসুদ হাসান, মোহাম্মদ হোসেন, জিয়াবল, লাভলু, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, কামরুল হাসান শাওন, নুরুজ্জামান, অনিক হাসান, মোখলেছ, ছাত্রলীগ নেতা শেখ অনিক সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT