প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু ২৮ মার্চ

আগামী ২৪ এপ্রিল একাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : চলমান একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামী ২৮শে মার্চ শুরু হবে। সেদিন বিকাল ৫টায় বসবে অধিবেশন। ১০শে মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এই তথ্য জানান।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৮শে মার্চ সোমবার বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ (২০২২ সালের দ্বিতীয়) অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ই জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

About the author

SOFT PRO IT