নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে সয়াবিন তেল কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

নারায়ণগঞ্জে সয়াবিন তেল কারখানায় ভোক্তা অধিকারের অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সয়াবিন তেলের দুটি মিলে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা। ১০শে মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রুপগঞ্জের সিটি গ্রুপের তীর সয়াবিন তেলের মিল ও বাংলাদেশ এডিবয়েল মিলের রূপচাঁদা সয়াবিন মিলে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুটি মিলেই পর্যাপ্ত সয়াবিন তেল মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে। তবে সরকারি বিধি অনুযায়ী কারখানা থেকে ডিলার বা পাইকারি ক্রেতাদের চালান রশিদের সাথে ইউনিট মূল্য উল্লেখ করে দেয়া নিয়ম থাকলে দুটি মিলে তা পাওয়া যায়নি। সরকারি নির্দেশ না মানায় দুটি মিলকে সর্তক করে সরকারি বিধি অনুযাযী ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সিটি গ্রুপের তীর এবং বাংলাদেশ এডিবয়েল রুপচাঁদা মিল পরিদর্শন করে দুটি মিলে পর্যপ্ত পরিমান সয়াবিন তেল মজুদ আছে। এছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের সরবরাহ কাজগপত্র আমরা খতিয়ে দেখেছি। তাতে দেখা যায় সরবরাহ চেইন স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, দুই মিলেই সরকারি ফরম আছে কিন্ত মানা হচ্ছে না। ক্রয় বিক্রয়ের সময় অবশ্যই ইউনিট মূল্য চালানে উল্লেখ থাকতে হবে। সেটি কোন মিলেই পাইনি। এছাড়া ডিও বা এসো বিক্রির ১৫ দিনের মধ্যে পাইকার বা ডিলারকে সে পণ্য সরবরাহ করার নিয়ম আছে। কিন্তু গত ৭ই ফেব্রুয়ারি মাসের ডিও পণ্য আজ সরবরাহ করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য দুটি মিলকে নির্দেশনা দেয়া হয়েছে।

পাইকারি বাজার থেকে বার বার অভিযোগ করা হচ্ছে, মিল গেইট থেকে সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে। যে কারণে বাজারে তেলের সংকট হচ্ছে। কিন্তু মিলে এসে সেটি পাওয়া যায়নি। আসলে দাম কারা বাড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। দামের কারসাজি হচ্ছে কিনা সে বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। পর্যায়ক্রমে সব মিলে পরিদর্শন করা হবে।

About the author

SOFT PRO IT