অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হত্যা মামলায় মো. সামাউল হোসেন ওরফে সামা (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। আজ ১০শে মার্চ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন সৈয়দপুর চৌধুরী বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

আজ ১০শে মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. সামাউল হোসেন ওরফে সামার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় ১টি হত্যা মামলা রয়েছে, যার মামলা নং-১৪, তারিখ-১৬/০৫/২০২০ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-১৫১/২০, রিসিভ নং-৪৫০/২২। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT