নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রাইভেটকারে মিললো ২২ কেজি গাঁঁজা, গ্রেফতার ২

প্রাইভেটকারে মিললো ২২ কেজি গাঁঁজা, গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজাসহ মো. রুহুল আমিন (২৬) এবং মো. নিজাম উদ্দিন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৭ই মার্চ সোমবার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়াতে একটি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে কুমিল্লা হতে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ২২ কেজি গাঁজা এবং নগদ অর্থ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

আজ ৮ই মার্চ মঙ্গলবার নারায়গঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. রুহুল আমিন এবং মো. নিজাম উদ্দিন দীর্ঘদিন যাবৎ তারা মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT