বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ যুবক রোকন

নারায়ণগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ যুবক রোকন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে রোকন আহাম্মেদ (২৪) নামে ইপিলিয়নে কর্মরত এক গার্মেন্টস কর্মী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২রা মার্চ বুধবার রাত ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগস্থ জনৈক সুরুজ মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে বের হয়ে ওই গার্মেন্টস কর্মী নিখোঁজ হয়। নিখোঁজ গার্মেন্টস কর্মী রোকন আহাম্মেদ সুদূর সুনামগঞ্জ জেলার জালামগঞ্জ থানার হাসনাবাদ এলাকার তৈয়ব আলী মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী পাপিয়া আক্তার হ্যাপি বাদী হয়ে ৭ই মার্চ সোমবার দুপুরে বন্দর থানায় কেটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ২৯৯ তাং- ৭-৩-২০২২ইং।

তথ্য সূত্রে জানা গেছে, গত ৬ মাস পূর্বে রোকন আহাম্মেদ বন্দর উপজেলার মদনপুরস্থ ইপিলিয়ন গার্মেন্টসে কাজ করার সুবাদে সুদূর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হালগড়া এলাকার সিরাজ উদ্দিন মিয়ার মেয়ে পাপিয়া আক্তার হ্যাপি পারিবারিক ভাবে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তারা মদনপুর ছোটবাগ এলাকার জনৈক সুরুজ মিয়া বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় গত ২রা মার্চ বুধবার রাত ৯টায় রোকন আহাম্মেদ কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের গত ৫ দিনেও বাড়িতে ফিরে আসেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ গার্মেন্টস কর্মীর কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় তার স্ত্রী বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে গার্মেন্টস কর্মীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে বলে জানা যায়।

About the author

SOFT PRO IT