আন্তরজারতিক খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। আজ ৪ঠা মার্চ শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে জানা যায়, থাইল্যান্ডে নিজের বাসায় হার্ট অ্যাটাকে মারা যান শেন ওয়ার্ন। বাসায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু খবর নিশ্চিত করেন।

এদিকে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাকে অচেতন অবস্থায় (কোহ সামুই অবকাশ এলাকার) ভিলায় পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে ওয়ার্নের পরিবার। বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।

১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার একের পর এক সাফল্যে সাজিয়েছিলেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। তারচেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এছাড়া ওয়ার্ন ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরাও হয়েছিলেন।

শুক্রবার সকালের দিকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক কিংবদন্তি উইকেট রক্ষক ব্যাটার রডনি মার্শকে হারানোর খবর মিলেছিল। তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

তার মৃত্যুর শোকে বিহ্বল ক্রিকেটাঙ্গনে কয়েক ঘণ্টার ব্যবধানেই বড় ধাক্কা হয়ে এলো ওয়ার্নের চির বিদায়ের খবর। কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে সাবেক বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শোক বার্তা

About the author

SOFT PRO IT