বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে ১টি হত্যাসহ বন্দরে বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা

ফেব্রুয়ারিতে ১টি হত্যাসহ বন্দরে বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গত ফেব্রুয়ারি মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৪৩টি। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ১টি, চাঁদাবাজী মামলা ২টি, ধর্ষণ মামলা ৩টি, নারী শিশু নির্যাতন মামলা দায়ের  হয়েছে ৬টি,  চুরি মামলা হয়েছে ৩টি মাদক মামলা রুজু হয়েছে ১২টি, এবং মারামারিসহ অন্যান্য অপরাধে মামলা হয়েছে আরও ১৬টি।

তবে গত ফেব্রুয়ারি মাসে বন্দরে ডাকাতি এসিড সংক্রান্ত এমকি পুলিশ আক্রান্তের কোন সংবাদ পাওয়া যায়নি। বন্দর থানা পুলিশ ১২টি মাদক মামলায় মহিলাসহ ১৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।  সে সাথে পুলিশ ১২টি মাদক মামলায় আটককৃত ১৯ জন মাদক ব্যবসায়ী কাছ থেকে ৯শ পিস ইয়াবা, ৩শ গ্রাম গাঁজা , গ্রাম হেরোইন ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ছাড়াও বন্দর থানা পুলিশ গত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১৩ জন জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৩৫ জনসহ বিভিন্ন মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করছে।

 ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, গত মাসে ১টি হত্যাকান্ডের ঘটনা ছাড়া বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অন্যান্য মাসের তুলনায় গত মাসে বন্দরে কম মাদক মামলা হয়েছে। ১২টি মাদক মামলায় ১৯ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT