বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানকে স্বাগত জানিয়েছে যুবলীগ নেতা খান মাসুদ

শামীম ওসমানকে স্বাগত জানিয়েছে যুবলীগ নেতা খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : পুরান বন্দর যুব সমাজের উদ্যোগে মরহুম আলহাজ্ব সাইফুউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুনামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে স্বাগত জানিয়েছেন যুবলীগ নেতা খাঁন মাসুদ।

২৫শে ফেব্রুয়ারি শুক্রবার  বিকাল থেকেই যুবলীগ ও ছাত্রলীগের বিশাল কর্মী সমর্থক নিয়ে বন্দর চৌধুরী বাড়ি অবস্থান নেয় নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ। পরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদের নেতৃত্বে আগত নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানকে নাসিম ওসমান মডেল হাই স্কুল প্রাঙ্গণে নিয়ে যায় এবং শ্লোগানে মুখরিত করে তুলে এবং সাংসদ শামীম ওসমানকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, যুবলীগ নেতা শেখ মুমিন, আরিফুল ইসলাম হিরা, বাবু মোল্লা, উজ্জল, ছাত্রলীগ নেতা শেখ অনিক সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT