সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে আদমজী বণিক সমিতির দোয়া

শামসুজ্জোহা’র মৃত্যুবার্ষিকীতে আদমজী বণিক সমিতির দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পিতা ভাষা সৈনিক মরহুম এ কে এম শামসুজ্জোহার ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানার আদমজীর সোনা মিয়া মার্কেটে সোনা মিয়া বণিক সমিতির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০শে ফেব্রুয়ারি রবিবার বাদ এশায় এই দোয়ার আয়োজন করা হয়। আদমজী বণিক সমিতির সভাপতি মো. সাইদুল হক এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল পরিচালিত হয়।

দোয়ার আয়োজনে বণিক সমিতির সাবেক সভাপতি গুলু মেম্বার সহ কার্যকরী কমিটির সহ সভাপতি মো. মোবারক হোসেন খাবির, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন, কোষাধ্যক্ষ এস আলী, ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন সকলেই উপস্থিত থেকে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মরহুম এ কে এম শামসুজ্জোহার আত্মার মাগফিরাত কামনা সহ ওসমান পরিবারের সকল সদস্যের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া পরিচালনা করেন সোনা মিয়া বাজার শাহী মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি আবদুল আজিজ। এসময় আরও উপস্থিত ছিলেন আদমজী বাজারের দোকান মালিকগনের মধ্যে মজিবুর রহমান মজিব, নজরুল ইসলাম, মোবারক হোসেন, রওশন, হাজী আব্দুস সালামসহ স্থানীয় এলাকার গণ্যমান্যব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT