বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ কুতুববাগ দরবার ওরছ শরীফের আখেরী মোনাজাত

শনিবার কুতুববাগ দরবার ওরছ শরীফের আখেরী মোনাজাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহীম, ইয়া রাহমাতল্লিল আলামিন ও আমিন আমিন ধ্বনিতে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আজ শেষ হবে কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা। প্রতিবছরের ন্যায় এবার ও ১৬, ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি মানবতার মুক্তির আশায় এই ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা আয়োজন করা হয়।

এ সময় পীরেকেবলা হযরত মাওলানা শাহ্ সুফি জাকির শাহ্ নকশবন্দী খাজাবাবা কুতুববাগী আজ ১৯ই ফেব্রুয়ারি ৬ ফাল্গুন কুতুববাগ দরবার শরীফের বন্দর ও নারায়ণগঞ্জ ময়দানে লাখো ভক্তবৃন্দদের সাথে নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করবেন। এই আখেরী মোনাজাতে দেশবাসী সহ সকলকে দলে দলে অংশগ্রহনের আহব্বান করেন কুতুববাগ দরবার শরীফের পীরেকেবলা খাজা বাবা কুতুববাগী।

About the author

SOFT PRO IT