রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন রূপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন রূপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস  বিজ্ঞপ্তি ) : ইসলামী ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল মুড়াপাড়া বাজার আইএবি মিলনায়তনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন শেষে শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মাদ আলী।

সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুরসালীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান।

২০২২ শেষনের কমিটির সভাপতি মুহাম্মাদ আলী, সহ-সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক  মুহাম্মাদ মুরসালীন হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রমজান আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক আব্দুর রহিম, প্রকাশনা ও দফতর সম্পাদক আব্দুর রহমান (সজীব), অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ নেয়ামত উল্লাহ, কওমী মাদরাসা সম্পাদক যোবায়ের আহমদ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ এমরান হোসেন, কলেজ সম্পাদক সাকিন মাহমুদ, স্কুল সম্পাদক মুহাম্মাদ মিরাজ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম, সদস্য রিয়াদ আহমাদ ও মুহাম্মাদ আলভী মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সিনিয়র সহ-সভাপতি কাজী শফিকুল ইসলাম, সেক্রটারী কাজী কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ সারোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সভাপতি খন্দকার মুহাম্মাদ জাকারিয়াসহ সাবেক দায়িত্বশীলবৃন্দ।

About the author

SOFT PRO IT