রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শফিকুল হত্যা মামলায় র‌্যাবের হাতে পলাতক আসামী কামাল গ্রেফতার

শফিকুল হত্যা মামলায় র‌্যাবের হাতে পলাতক আসামী কামাল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শফিকুল ইসলাম হত্যা মামলায় কামাল ওরফে মো. কামাল হোসেন (৪৬) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ১৪ই ফেব্রুয়ারি সোমবার রাতে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

১৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় বিগত ২০০৫ সালে রূপগঞ্জ থানাধীন বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪) কে কতিপয় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। উক্ত নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী কামাল ওরফে মো. কামাল হোসেন (৪৬) সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে উল্লিখিত গ্রেফতারকৃত আসামীসহ তার অন্যান্য সহযোগীদেরকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদের সাজা ঘোষনা করেন। এই মামলায় বিজ্ঞ আদালত আসামী কামাল ওরফে মো. কামাল হোসেন (৪৬) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিগত প্রায় ১০ বছর যাবৎ এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT