সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন চেয়ারম্যান জিন্নাহ

শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন চেয়ারম্যান জিন্নাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য স্লোগানটি মনে করে দেয় একজন মানবতার ফেরিওয়ালা সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। ৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সনমান্দী ইউনিয়ন পরিষদের মগবাজার এলাকায় বঙ্গবন্ধু লাইব্রেরি মাঠে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর উদ্যোগে ৮ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর  সভাপতি প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী। এসময় আরও উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামালউদ্দিন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মোল্লা, সাইফুল ইসলাম মেম্বার, শাহিনা মেম্বার,  তরিকুল ইসলাম, সজিব আহমেদ সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT