নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারেক রহমানের ভার্চুয়াল সভায় না.গঞ্জ মহানগর বিএনপি

তারেক রহমানের ভার্চুয়াল সভায় না.গঞ্জ মহানগর বিএনপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : গণতন্ত্র হত্যা-বাকশাল কালো দিবস এই শ্লোগানের ব্যানারে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ৩০শে জানুয়ারি রবিবার বিকাল ৪ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কাযার্লয়ে বসে ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন নেতা কর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে এ ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এ ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, হাজী নুরুউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম- সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, হাজী ইসমাইল, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, যুব বিষয় সম্পাদক মনোয়ার হোসেন শোখন, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ- প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম-আহবায়ক মোয়াজেম হোসেন মন্টি, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, মহানগর মহিলা দলের সভানেত্রী আয়শা আক্তার দিনা, মহানগর বিএনপি নেতা নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, আনোয়ার হোসেন, মানিক বেপারী, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক দুলাল হোসেন, সহ- আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT