রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগ নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

যুবলীগ নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুবেল খানের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় করা মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। ২৫শে জানুয়ারি মঙ্গলবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের লালমাটি এলাকায় সন্ত্রাসীদের বিচারের দাবিতে দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী ও নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খান, কেন্দ্রীয় হকার্স লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন,  যুবলীগ নেতা হুমায়ুন কবির, শফিকুল ইসলাম, আমিন রানা, কামরুল হাসান নয়ন, আব্দুর রউফ মালুম, আবুল হাসেম সহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, রুবেল খানের উপর যারা হামলা চালিয়েছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

About the author

SOFT PRO IT