রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নবজাতক শিশুর দেহ বিহীন মাথা উদ্ধার

নারায়ণগঞ্জে নবজাতক শিশুর দেহ বিহীন মাথা উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাউন্ডারির ভেতরের পুকুর থেকে একটি নবজাতক শিশুর দেহ বিহীন মাথা উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ। ২০ই জানুয়ারি বৃহস্পতিবার গোলাকান্দাইল এলাকার সকাল ১০ টায় গোলাকান্দাইল মধ্যপাড়ার আতাবরের বাড়ির পাশের পুকুর থেকে এ মাথাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোলাকান্দাইল এলাকার নীল ভিটা এলাকার জুয়েলের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের ছেলে আল আমিন তার কয়েকজন বন্ধু নিয়ে গোলাকান্দাইল মধ্যপাড়ার আতাবরের বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার সময় এ শিশুর দেহ বিহীন মাথা দেখতে পেয়ে এলাকাবাসীকে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাথা উদ্ধার করে। শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্ত করে ডিএনএ টেস্টের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT