নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এবার দল থেকে এটিএম কামালকে বহিষ্কার করলো বিএনপি

এবার দল থেকে এটিএম কামালকে বহিষ্কার করলো বিএনপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাড. তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামালকে বহিষ্কার করা হয়েছে।

১৮ই জানুয়ারি মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। কামালের পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।

বিষয়টি নিশ্চিত করে আব্দুস সবুর খান সেন্টু জানান, বিএনপির সকল পদ সাধারণ সদস্য পদ থেকেও এটিএম কামালকে বহিষ্কার করেছে দল। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আমাকে।

চিঠিতে টি এম কামালের উদ্দেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছিলেন বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। প্রার্থী হওয়ায় তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির আহ্বায়ক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তৈমূর আলমের পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেয় বিএনপি। তবে এটিএম কামাল নির্বাচনে তৈমূর আলম খন্দকারের পক্ষে কাজ করেন। তিনি তৈমূর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও নিয়োগ প্রাপ্ত হন। এতে ক্ষুব্দ হয়ে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।

About the author

SOFT PRO IT