বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২২নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন খান মাসুদ

নির্বাচন প্রশ্নে খেলা অনেক হবে, অপপ্রচারে আমি মুটেই ভীত নই : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের সকল ভোটাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরাজিত কাউন্সিলর প্রার্থী খান মাসুদ।

১৭ই জানুয়ারি সোমবার তিনি তার ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ২২নং ওয়ার্ডের ভোটাররা আমার পক্ষে ঘুড়ি প্রতীকে স্বত:স্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি জনগণের ভোটে আমি জীবন জয়ী হয়েছি। কিন্তু ষড়যন্ত্র করে আমার জয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে।

খান মাসুদ আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে তা প্রমাণ করেছেন আমি ব্যাক্তি খান মাসুদকে আপনারা কতটা  ভালোবাসেন। তাই এর প্রতিদানে আমাকে বিপুল ভোট দিয়েছেন। এজন্য আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকবো। আমি বিগত সময়ে যেমন আপনাদের সুখে দুখে পাশে ছিলাম তেমনি আগামী দিনগুলোতেও আপনাদের সেবায় পাশে থাকবো, ইনশা আল্লাহ্।

About the author

SOFT PRO IT