নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে পুলিশের ২ এসআই নিহত

নারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে পুলিশের ২ এসআই নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেট কার খাদে পড়ে সোনারগাঁও থানার দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছে। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রাইভেট কারে আসামি নিয়ে থানায় যাওয়ার পথে ১৭ই জানুয়ারি সোমবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে সোনারগাঁ উপজেলার দত্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : এসআই শরীফুল ইসলাম কাজী সালেহ। আহত হয়েছেন এএসআই রফিকুল ইসলাম। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত এসআই কাজী সালেহ আহাম্মেদ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম গোপালগঞ্জ সদরের চরভাইপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানা পুলিশের দুই এসআই কাজী সালেহ আহাম্মেদ শরীফুল ইসলাম এবং এএসআই রফিকুল ইসলামকে একটি প্রাইভেটকার (ঝালকাঠি১১০০০৪) নিয়ে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকা দিয়ে থানায় দিকে আসছিল। পথে দত্তপাড়া এলাকায় পৌছলে গাড়ীটি একটি রিকশাকে সাইড দিতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে আশপাশের লোকজন সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই কাজী সালেহ শরীফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ইসলামকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী উদ্ধারকারী ভটবটি চালক মোক্তার হোসেন জানান, প্রাইভেটকারটি পিছনেই আমি ভটভটি নিয়ে ছিলাম। হঠাৎ অপরদিকে আসা একটি রিকশাকে সাইড দিতে গিয়ে পাশের পুকুরে পড়েই গাড়ীটি পানিতে ডুবে যায়। তখন চালক কোনোক্রমে গাড়ী থেকে ছিটকে পড়ে আহত হয়ে চিৎকার করে পরে আশপাশের লোকজনকে ডেকে আমার গাড়ীতে থাকা হাতুড়ি দিয়ে গাড়ীর গ্লাস ভেঙ্গে তিনজনকে উদ্ধার করি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, আসামি নিয়ে প্রাইভেট কারে থানায় যাচ্ছিলেন তারা। সময় অন্য আরেকটি গাড়িকে রাস্তা ছেড়ে দিতে গিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দুই এসআই নিহত হয়েছেন। অন্য একজন এএসআই আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

About the author

SOFT PRO IT