ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অনুষ্ঠিত হলো ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের বাৎসরিক ওয়াজ মাহফিল

অনুষ্ঠিত হলো ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের বাৎসরিক ওয়াজ মাহফিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেষ হলো নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঐতিহ্যবাহী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ এর ১২ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। ১৪ই জানুয়ারি শুক্রবার এনায়েতনগরের পূর্ব ধর্মগঞ্জ লতিফ বেপারীর বালুর মাঠে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাদ আসর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোরণ সৃষ্টিকারী সুমধুর বক্তা মুফতি সালমান ফারসী। এছাড়াও স্থানীয় বক্তারাও এসময় ওয়াজ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক পন্ডিত। এতে প্রধান অতিথি হিসেবে এনায়েতনগরের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান এবং প্রধান মেহমান হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাবীব হাসান তালুকদার অনিবার্য কারণে উপস্থিত থাকতে না পারলেও ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা আলহাজ্ব মো. মোক্তার হোসেন ঢালী এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ইলিয়াস শুরু থেকেই মাহফিলে অংশগ্রহন করে অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন।

মাহফিলের শুরুতে স্থানীয় মাদ্রাসার ছাত্র ছাত্রীরা হামদ, নাত, গজল এবং ইসলামী গান পরিবেশন করেন। মাহফিলস্থল এলাকার বাচ্চা-যুবক-প্রবীণদের মিলন মেলায় পরিনত হয়। প্রধান বক্তা আসার আগেই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাত ১০টার পর স্টেজে ওঠেন প্রধান বক্তা মুফতি সালমান ফারসী। ইসলামের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফিল শেষে মুসল্লী ও স্বেচ্ছাসেবকদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাদল, জাহাঙ্গীর, বিল্লাল, আয়ুব, আমিন, আওলাদ, তায়েফ, বকুল, মানিক, হেলাল, সোবহান, মিজান, সুফিয়ান, রাজীব, মুকুল, সুমন, রাজু, সাইদুল, আরেফিন, কাউসারসহ আরো অনেকে।

About the author

SOFT PRO IT