নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ককশিট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে ককশিট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি ককশিট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ই জানুয়ারি বুধবার বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ফোমের গুদাম ও একটি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা নাসিম বলেন, আমি ককশিট তৈরির কারখানায় পাশেই ছিলাম। হঠাৎ করেই দেখি কারখানায় দাও দাও করে আগুন জ্বলছে। পরে সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করি। কাছেই ফায়ার সার্ভিস থাকায় তারা কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন  বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

About the author

SOFT PRO IT