নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিএনপি নেতা রবিকে ২ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ

তৈমূরের নির্বাচনী সমন্বয়ক বিএনপি নেতা আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা দুটির একটি সন্ত্রাস বিরোধী আইনে এবং অপরটি কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ।

তিনি আরও বলেন, ২০২১ সালে ২৯ মার্চ হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় এসআই ফিরোজ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এবং একইদিন এসআই রিপন খন্দকার ডিউটিরত পুলিশের কাজে বাধা দেওয়ায় আরেকটি মামলা করেন।

এরআগে ১০ই জানুয়ারি সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নিজ বাসা থেকে রবিকে আটক করা হয়।

মনিরুল ইসলাম রবিকে আটকের পর তৈমূর আলম খন্দকার জানান, আটক রবি তার সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী সমন্বয়কের কাজ করছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার বাসা থেকে তাকে পুলিশ আটক করেছে।

About the author

SOFT PRO IT