রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পলাতক আসামী পানাউল্লাহ পুলিশের হাতে গ্রেফতার

পলাতক আসামী পানাউল্লাহ পুলিশের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডজন মামলার পলাতক আসামী পানাউল্লাহ পানোকে (২৬) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ৭ই জানুয়ারি শুক্রবার সকালে পূর্বাচল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পানাউল্লাহ রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো গ্রামের হামজত আলীর ছেলে।

রূপগঞ্জ থানার এস আই বিএম মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত পানাউল্লাহ বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, বিস্ফোরক আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, ধর্ষণ ও মারামারিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT