রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এবার রুপগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ রাজ্জাক গ্রেফতার

এবার রুপগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ রাজ্জাক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ আ: রাজ্জাক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৬ই জানুয়ারি দুপুরে রূপগঞ্জ থানাধীন বটেরচড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামী আ: রাজ্জাক এর কাছ থেকে ১১ কেজি গাঁজা, ব্যবহৃত ১টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন পূর্ব চারাভাঙ্গা এলাকার মৃত আ: আওয়াল এর ছেলে।

৬ই জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর  এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী আ: রাজ্জাক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মাদক আইনে ১টি মামলা রয়েছে। উল্লিখিত গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT