র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিপুল পরিমাণ গাঁজাসহ র‌্যাবের জালে ধরা খেল যুবক

বিপুল পরিমাণ গাঁজাসহ র‌্যাবের জালে ধরা খেল যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের গাঁজাসহ মো. রমজান আলী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৫ই জানুয়ারি বুধবার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিমরাইল সাকিনস্থ বন্ধু পরিবহন টিকিট কাউন্টার এর সামনে ঢাকা চট্টগ্রাম বিশ্বরোডের ওভার ব্রিজের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৫০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১টি টয়োটা প্রাইভেট কার, গাড়ীর রেজি:, ফিটনেস, ট্যাক্স টোকেন সনদপত্র, মাদক বিক্রয়ের নগদ ৭ শত দশ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

৫ই জানুয়ারি বুধবার বেলা সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানা এলাকা সহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

About the author

SOFT PRO IT