নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভীকে বিজয়ী করতে না.গঞ্জ আ.লীগের ২৯ সদস্যের কমিটি গঠন

আইভীকে বিজয়ী করতে না.গঞ্জ আ.লীগের ২৯ সদস্যের কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিজয়ী করতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ২৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি করা হয়েছে।

৪ঠা জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তিনি নিজেই এবং তার সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।

ব্যাপারে আব্দুল হাই বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিবো, ইনশা আল্লাহ্।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন : মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, আরজু রহমান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আদিনাথ বসু, জাহাঙ্গীর আলম, খালিদ হাসান, এম রাসেল, ইসহাক মিয়া, রানু খন্দকার, মরিয়ম কল্পনা, মুক্তিযোদ্ধা নুরুল হুদা, নুর হোসেন, ডা. মো. মিজান আলী, একেএম আবু সুফিয়ান, মো. নাসির উদ্দিন, হোসনে আরা বাবলী, মাহবুবুল ইসলাম রাজন, আমজাদ হোসেন, বিএম কামরুজ্জামান ফারুক, শাহাদাত হোসেন সাজনু, শামসুজ্জামান ভাষানী, সাদেকুর রহমান, মজিবুর মন্ডল ইউসূফ ভূঁইয়া ননী।

About the author

SOFT PRO IT