নারায়ণগঞ্জ নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ফেরদৌস সাহেব আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন : আইভী

ফেরদৌস সাহেব আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন : আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :সন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি জয় বাংলা স্লোগান দেই বলে অনেকেই আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাকে কাফির বলে অভিহিত করছে। আমি নাকি মসজিদ ভেঙেছি, মন্দিরের জায়গা দখল করেছি। কেউ এমন প্রমাণ করতে পারবে না। আমি নারায়ণগঞ্জে পর্যন্ত আরও নতুন ৭টি মসজিদ করে দিয়েছি। হেফাজতের সেক্রেটারি ফেরদৌস সাহেব আমার নামে নিয়মিত মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। ২রা জানুয়ারি রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

তিনি আরও বলেন, ভোটারদের সমর্থন আমার সঙ্গে সব সময় ছিল, এখনো আছে। ইনশা আল্লাহ ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকা বড় ব্যবধানে জয়লাভ করবে। ধর্মীয় চেতনায় আঘাত হেনে, সিটি করপোরেশন বেশি ট্যাক্স নেয় বার বার এসব কথা বলে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে। নির্বাচন মানেই চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

ইভিএমের বিষয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বিরোধী প্রার্থীরা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করে আমি করছি না। কারণ ২০১১ সালের নাসিক নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। আশা করি এইবারের নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নাসিক নির্বাচনকে কেন্দ্র করে অনেক কালো টাকার ছড়াছড়ি হচ্ছে, প্রশাসনকে অনুরোধ করবো এইসব বিষয়ে সজাগ থাকার।

About the author

SOFT PRO IT