খেলা রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা

রূপগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ক্রীড়া পরিদপ্তর প্রণীত নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে রূপগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালকদের জেলা পর্যায়ের ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রূপগঞ্জ উপজেলার ১নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৫ বালকদের জেলা পর্যাযের ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বাছাই প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি দাউদপুর ফুটবল একাডেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবু সালেহ (সালেক) সহ-সভাপতি, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম টগর (অব:) সেনা সদস্য, রেজাউল কবির রাজু সাবেক ক্রীড়া সম্পাদক রূপগঞ্জ উপজেলা যুবলীগ, মো. জয়নাল আবেদীন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, দাউদপুর। এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন মো. শরীফ হোসেন কোচ দাউদপুর ফুটবল একাডেমী, সহযোগী পরিচালক হিসেবে ছিলেন বিপুল।

About the author

SOFT PRO IT