নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অপরিকল্পিত নগরায়ন দুর্ঘটনার অন্যতম কারণ : মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ

অপরিকল্পিত নগরায়ন দুর্ঘটনার অন্যতম কারণ : মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, অপরিকল্পিত নগরায়ন দুর্ঘটনার অন্যতম কারণ। প্রায়ই দেখা যাচ্ছে শহরে রেল ক্রসিংয়ে হতাহতের ঘটনা ঘটে। ব্যস্ততম এলাকায় এভাবে খামখেয়ালি করার কারণে মানুষ লাশ হচ্ছে। কে নেবে এর দায়ভার ? ২৭ই ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় ৯ ওয়ার্ডে হাতপাখার উঠান বৈঠকে মুফতি মাসুম বিল্লাহ উপর্যুক্ত কথা বলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫নং ওয়ার্ডে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি আরও বলেন, আমরা বিজয়ী হলে পরিকল্পিত নগর উপহার দিব। মাস্টার প্লান করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রোড- বাইপাস, ওভারপাস, আন্ডারপাস-এর ব্যবস্থা করব। এতে যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে উঠবে, পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে নগরবাসী রেহাই পাবে, ইনশা আল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুহা. নুর হোসাইন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, হাফেজ আমিনুদ্দিন অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT