নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আগে দলের প্রার্থী ছিলাম, এবার আমি জনগণের প্রার্থী : মেয়র প্রার্থী তৈমুর

আগে দলের প্রার্থী ছিলাম, এবার আমি জনগণের প্রার্থী : মেয়র প্রার্থী তৈমুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৈমুর আলম খন্দকার বলেছেন, আগে দলের প্রার্থী ছিলাম, এবার আমি জনগণের প্রার্থী। নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে একজন মেয়র খুঁজছিল। জনগণ মনে করে তারা তাদের চাহিদা মোতাবেক একজন প্রার্থী পেয়েছে। আমি জনগণের মেয়র প্রার্থী। ২৫ই ডিসেম্বর শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে তৈমুর আলম বলেন, নির্বাচন কমিশন বধির অন্ধ হয়ে পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনক নির্বাচন কমিশনকে বলতে চাই আপনাদের ভাবমূর্তি শূন্যের কোঠায়। আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনটা সুষ্ঠু করার চেষ্টা করুন। নির্বাচনে কোনো অনৈতিক কার্যকলাপ নারায়ণগঞ্জবাসী সহ্য করবে না।

তিনি আরও বলেন, এবার কেন্দ্র দখল এজেন্ট বের করে দেয়া সম্ভব নয়। কোনো কারচুপি হলে জনগণ প্রতিহত করবে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT