সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের হাতে ৩,৮৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ যুবক

র‌্যাবের হাতে ৩,৮৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণের ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ই ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড বন্ধু কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো.মাহমুদুল হাসান মিঠু (৩১), মো. রফিকুল ইসলাম রফিক (২১) এবং মো. মঞ্জুর আলম (৩৪)। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩ হাজার ৮শত ৬৫ পিস ইয়াবাসহ চারটি মোবাইল উদ্ধার করে র‌্যাব।

২৫ই ডিসেম্বর শনিবার বেলা ১টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ ও দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT