নারী বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাইয়ুমের মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে গেল আইভী

কাইয়ুমের মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে গেল আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে প্রবীণ আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ুম (৬৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২২ই ডিসেম্বর ভোর পৌনে ৪ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর সংবাদ শোনে ২২ই ডিসেম্বর বুধবার সকালেই বন্দরের সোনাকান্দা এলাকায় ছুটে গিয়েছিলেন ডা. সেলিনা হায়াত আইভীসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এমএ কাইয়ুমের মৃত্যুতে সেলিনা হায়াত আইভী গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম এম এ কাইয়ুম নাসিক ২০নং ওর্য়াডস্থ বন্দর সোনাকান্দা সোনাবিবি রোড এলাকার মৃত সেরআলী মুন্সির ছেলে। মৃত্যুকালে ২ ছেলে ও স্ত্রীসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ যোহর সোনাকান্দা বড় জামে মসজিদে নামাজের জানাযা শেষে এনায়েতনগর কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার নামাজের জানাযায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একে এম আবু সুফিয়ান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, মহানগর আওয়ালীগের যুগ্ম সম্পাদক জিএম আরফাত, সদস্য আবেদ হোসেন, বন্দর থানা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, আনোয়ার হোসেন আনু, হিমেল খান সহ সর্বদলীয় নেতাকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT