সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ স্বাক্ষী ★ ( কবিতা )

★ স্বাক্ষী ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

স্বাক্ষী ★ ( কবিতা )

 আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : নিশিকান্ত !

বলতো তোমার ঘুম ভাঙ্গবে কবে ?

কবে তোমার আঁধার কেটে আলোর ভোর হবে !

নিশিকান্ত !

বলতো তোমার আঁধার কেনো এতো ভালো লাগে

খুশি হয় না তোমার আঁধার ভরা মন

বুকে যখন চাঁদের জ্যোৎস্না জাগে !

নিশিকান্ত !

কেনো ভয় তোমার উজ্জল দিনের আলো 

নিশি নাম বলে কি তোমার মন এতোটাই কালো !

নিশিকান্ত মুখ ফুটে কয় শোনেন কর্তা মহাশয়

আমি যা কিছুর চাক্ষুস সাক্ষী

তা যদি সবাইকে দেই বলে ইজ্জত

হারিয়ে সবার আগে যেতে হবে আপনাকে জেলে।

রাতের আঁধারে যে অন্যায় ঘটে তা সবই মোর জানা

আপনাদের ইজ্জত বাঁচাতে মুখকে করেছি মানা।

যেদিন মহা বিচারকের কাছে বিচার চাইবে

সব দুঃখী সেদিন আমি করবো না ভয় দিবো !

আপনার বিরুদ্ধে স্বাক্ষী।

About the author

SOFT PRO IT