সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ বাসন্ত বিলাস ★ ( কবিতা )

★ বাসন্ত বিলাস ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

★ বাসন্ত বিলাস ★ ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা   : বসন্ত এসেছে দ্বারে ভালোবাসার প্রান্তরে

গেয়ে চলেছে ভালোবাসার গান

প্রানের উচ্ছাস সজীবতার বিশ্বাস

ফুলে ফুলে নিচ্ছে ভ্রমর ফুলের সুঘ্রান।

কোকিলের কুহু কুহু পাপিয়ার পিউ পিউ

পলাশের যৌবন লেগেছে রঙ্গিন বাহার

চলো চলো ফুল বনে প্রেমের আহবানে

মনে জাগাও প্রেমের সমাহার।

পিক্ কুলের হাট বসেছে বসন্তের গান ধরেছে

আয়রে সুজন শুনবি যদি আয়

শিমুল ডালে লাল ফুলে দেখরে তোরা আগুন জ্বলে

দোয়েল কোয়েল এক সাথে গান গায়।

প্রকৃতি আজ সেজেছে দেখি নতুন রূপে রূপ সেকি !

যৌবন যার উপচে পরছে আজ

আমি পাগল হবো ঘুরে বেড়াবো প্রকৃতির রূপ দেখবো

আনন্দে নাচবো আজ নেই কোন কাজ।।

About the author

SOFT PRO IT