সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ বাংলাদেশ ★ ( কবিতা )

কবিতা
Written by SOFT PRO IT

★ বাংলাদেশ ★ ( কবিতা )

রুদ্র অয়ন 

নারায়ণগঞ্জ বার্তা : দমন পীড়নে বাঙালিরা

হারায় মুখের ভাষা

সে সময় মুজিব দেখান

স্বাধীনতার আশা।

বাংলার দামাল ছেলেরা

ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে

প্রাণের মায়া ভুলে গিয়ে

দেশকে রাখে ঊর্ধ্বে।

শহর গ্রাম সবখানেতে

আন্দোলনের ঢল

বাধ্য হয়ে পরাজিত হয়

পাকবাহিনীর দল।

এভাবেই আমরা পেলাম 

স্বাধীন বাংলাদেশ

বজায় থাকুক ধর্ম বর্ণের

সম্প্রীতিময় রেশ।

About the author

SOFT PRO IT