সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ খোলা দুয়ার ★ ( কবিতা )

★ খোলা দুয়ার ★ ( কবিতা )
Written by SOFT PRO IT

★ খোলা দুয়ার ★ ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা   : আজকে আমার বদ্ধ দুয়ার খোলা

আয়রে আয় ওরে আত্মভোলা

নিয়ে আয় মুঠো ভরে বসন্তেরই হাওয়া

আজকে আমার হবে না আর

বনের মাঝে যাওয়া।

আমার হারিয়ে যাওয়া দিন গুলি আজ

পড়েছে লাল আবিরের সাজ

দেখে মনে জাগছে উতল হাওয়া

আমার হবে না আর আজকে বনে যাওয়া।

আজকে আমার গুল বাগিচায়

কইবো কথা ফুলের সনে

ফাগুন হাওয়ায় উড়িয়ে মন

গাইবো গান আজ তারই সনে।

প্রেমের ধারায় ফিরবো না আর

প্রেম আমার যে গেছে মরে

খুঁজছি আজকে মুখটি তার

আবছা  মনে পরেছে যারে।।

About the author

SOFT PRO IT