সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ আমার গাঁ ★ ( ছড়া )

★ আমার গাঁ ★ ( ছড়া )
Written by SOFT PRO IT

আমার গাঁ ( ছড়া )

আসাদউজ্জামান খান

নারায়ণগঞ্জ বার্তা                              গর্ব করি তোমায় নিয়ে

ওগো আমার গাঁ

পাখির বাসায় কিচিরমিচির

আওয়াজ করে ছা।

সবুজ-শ্যামল পরিবেশে

পাখপাখালির গান

আমার গাঁয়ের সকল কিছু

সৃষ্টি কর্তার দান।

গাছে ঘেরা চারি দিকে

আছে অনেক খাল

জেলে ভইরা মাছ ধরে সে

খালে পেতে জাল।

আমার গাঁয়ের কিছু দূরে

বিষখালি নদী

অনেক স্বাদের ইলিশ আছে

বুঝবে খাও যদি !

রাখাল ছেলে খুব সকালে

গরু চরায় মাঠে

রাতেরবেলা ছেলে-মেয়ে

মনোযোগ দেয় পাঠে।

মাঠে খেটে ফসল ফলায়

সকল কৃষক ভাই

মৌসুমি সব ফসল গুলো

আমার গাঁয়ে পাই।

হাত গুটিয়ে থাকেনা কেউ

বিপদ হলে ঘরে

আমার গাঁয়ের সকল মানুষ

সবাই সবার তরে।

About the author

SOFT PRO IT