আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৯ বছরের শিশু ধর্ষণ, ধর্ষকের মা আটক

শিশু ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনায় পুলিশ ধর্ষকের মা দেলোয়ারা বেগমকে আটক করেছে। সে স্থানীয় পাঁচগাও চরপাড়া এলাকার জামিরউদ্দিনের স্ত্রী। তবে ধর্ষণকারীকে আটক করতে পারেনি পুলিশ।

আড়াইহাজার থানার এসআই নাজমুল জানান, শুক্রবার রাতে শিশুকে একা পেয়ে ধর্ষণ করে শাওন পালিয়ে যায়। পরে ধর্ষিতার মা বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দেয়। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ ধর্ষণকারীর মাকে আটক করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ধর্ষণকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 February 2019

৯ বছরের শিশু ধর্ষণ, ধর্ষকের মা আটক

www.narayanganjbarta24.com