বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৯ দিন ধরে জাহিদ নামে এক হোসিয়ারী শ্রমিক নিখোঁজ

৯ দিন ধরে জাহিদ নামে এক হোসিয়ারী শ্রমিক নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জাহিদ হোসেন (২৪) নামে এক হোসিয়ারী শ্রমিক গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৫ নভেম্বর বন্দর থানার বাবুপাড়াস্থ সাইফুল মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ৯ দিনেও বাড়িতে ফিরে আসেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে হোসিয়ারী শ্রমিকের কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় নিখোঁজের জামাতা জসিম খন্দকার বাদী হয়ে ২৪মফ নভেম্বর বুধবার সকালে বন্দর থানায় নিখোঁজ জিডি এট্রি করেন। যার জিডি নং- ১০৬৭। নিখোঁজ হোসিয়ারী শ্রমিক জাহিদ হোসেন গোপালগঞ্জ থানার মোকসেদপুর থানার বহলদিয়া এলাকার রিপন মিয়ার ছেলে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, হোসিয়ারী শ্রমিক নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ বার্তা প্রদান করেছি। সে সাথে নিখোঁজ হোসিয়ারি শ্রমিককে উদ্ধার জন্য আমাদের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

About the author

SOFT PRO IT