ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৯ জুলাই সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ উল আজহা

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল আযহা উদযাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : মধ্যপ্রাচ্যে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল আজহা।

এর আগে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশের আকাশে ৩০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই রবিবার দেশে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১০ জুলাই (১০ জিলহজ্ব) রবিবার দেশে ঈদ উল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৯ জুলাই ঈদ উল আজহা উদযাপিত হবে। হজ্ব অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।

About the author

SOFT PRO IT