বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৯৭ নম্বর কেন্দ্রে সেলিম ওসমান ২৫০৪, আকরাম ৫০৬ ভোট

৯৭ নম্বর কেন্দ্রে সেলিম ওসমান ২৫০৪ , আকরাম ৫০৬ ভোট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের সোনামনি কিন্ডার গার্ডেনের ৯৭ নম্বর ভোটকেন্দ্রে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী লাঙল প্রতীকের একেএম সেলিম ওসমান। এই কেন্দ্রে সেলিম ওসমান ভোট পেয়েছেন ২৫০৪ ভোট এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দি ধানের শীষের প্রার্থী এসএম আকরাম পেয়েছেন ৫০৬ ভোট। রবিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ তথ্য জানান। এই কেন্দ্রে খেলাফত মজলিসের প্রার্থী চেয়ার মার্কার হাফেজ কবির ভোট পেয়েছেন ৫১টি।

উল্লেখ্য, রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে ভোট গণনা।

About the author

SOFT PRO IT