বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা

শিশু ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ২ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী আবুল কালামকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩(৪)২০। এর পূর্বে একই দিনে বিকেলে বন্দর থানার ইস্পাহানীস্থ জনৈক নজরুল ইসলামের ৫ম তলা বিল্ডিং এর ৪ তলা সিঁড়ি নিচে এ ঘটনাটি ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে,  ৮ বছরের অবুঝ মেয়ে তাদের ভাড়াকৃত বাসা থেকে ইস্পাহানী ১নং গলির কাছে আসলে ওই সময় উক্ত এলাকার মোক্তার মিয়ার লম্পট ছেলে আবুল কালাম (৪৫) মেয়েটিকে ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখায়। পরে অবুঝ শিশুটিকে রাস্তা থেকে তোলে নিয়ে পাশর্^বর্তী নজরুল মিয়ার ৫ম তলা বিল্ডিংর সিঁড়ি নিচে নিয়ে ধর্ষণে চেষ্টা চালায়। ওই সময় উক্ত বিল্ডিং এর ভাড়াটিয়া দুলাল মিয়া বিষয়টি দেখতে পেয়ে ডাক চিৎকার করলে ওই সময় লম্পট আবুল কালাম পালিয়ে যায়।

এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামরা দায়ের হয়েছে। লম্পট পলাতক রয়েছে। আমরা লম্পটকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 April 2020

৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা

www.narayanganjbarta24.com