নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

৭২৪ জনের নমুনা সংগ্রহ, করোনা রোগী শনাক্ত ১১৩ জন

না.গঞ্জে ২৪ ঘণ্টায় আরো ২১ জনের দেহে করোনা শনাক্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আবার করোনা রোগী শনাক্ত সংখ্যা ১১৩ জন। তবে নতুন করে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫ শত ৩৫ জন। এ সময়ে সুস্থ ৪৩ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১ শত ৫১ জন। ৪ঠা এপ্রিল রবিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়,৩ই এপ্রিল শনিবার সকাল ৮ টা থেকে ৪ঠা এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৭২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ৩ জন, বন্দর উপজেলায় ৩ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৩ জন, রূপগঞ্জ উপজেলায় ৫২ জন এবং সদর এলাকায় ১২ । তবে  সোনারগাঁ উপজেলায় কোন নতুন কোন নমুনা সংগ্রহ করার তথ্য পাওয়া যায়নি। জেলায় এই পর্যন্ত মোট ৮৮ হাজার ১ শত ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯০, রূপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৮, সোনারগাঁও উপজেলায় ৩০ জন। মোট মৃত্যু ১৭১ জন।

About the author

SOFT PRO IT