ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৬ মে রাতে সেহরি, ৭ মে প্রথম রোজা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আগামী ৭ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা। ৬ মে দিবাগত রাতে হবে সেহরি। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

তারা বলছে, আগামী ৬ মে রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে সেহরি খেয়ে ৭ মে মঙ্গলবার থেকে রোজা রাখতে হবে। ওইদিন সেহরির শেষ সময় হবে রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

বাংলা ক্যালেন্ডারের হিসেবে রোজা শুরু হবে বৈশাখ মাসের ২৪ তারিখে। ৩০ রমজান হিসেবে চলবে জ্যৈষ্ঠ মাসের ২২ তারিখ পর্যন্ত। রমজান মাস পূর্ণ ৩০ দিনের হলে অর্থাৎ রোজা ৩০টি হলে ঈদুল ফিতর আগামী ৬ জুন হওয়ার কথা রয়েছে।

About the author

SOFT PRO IT