সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আরিফ গ্রেফতার

৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আরিফ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো.আরিফ (২৭) নামে এক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ৪ঠা জানুয়ারি বুধবার সকালে সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র‌্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু এবিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামী সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মো. আরিফ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে আসামী আরিফ জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসমীকে ৫ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ আসামীর অবস্থান সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT