নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৫৯২ সদস্যের কমিটি ঘোষণা করলো না.গঞ্জ জেলা ছাত্রদল

৫৯২ সদস্যের কমিটি ঘোষণা করলো না.গঞ্জ জেলা ছাত্রদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৫৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি ও খাইরুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। ৩০শে মার্চ বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জেলা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, আশা করছি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। দলীয় আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা রাখবে।

About the author

SOFT PRO IT