ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৩ বছরের সন্তানকে রেখে পিতার আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দিয়ে আরিফ (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ৩ আগস্ট বুধবার সন্ধ্যায় নিহতের মৃতদেহ ফতুল্লা থানাধীন দক্ষিন সস্তাপুরস্থ কাদিয়ানী মসজিদ সংলগ্ন কাজী আক্তারুজ্জামান সোহেলের বাড়ী থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত আরিফ ভোলা জেলার সদর থানার কালুপুরের বাবুল মাঝির ছেলে ।

নিহতের স্ত্রী জান্নাত বেগম জানায়, বিগত ৬ বছর পূর্বে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে হাবিবা নামে ৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্য ৪ মাস পূর্বে তারা গ্রামের বাড়ী ভোলা থেকে ফতুল্লা চলে এসে সপ্তাপুর হক বাজার সংলগ্ন সালামের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে।

বিগত ১ মাস পূর্বে পারিবারিক বিষয় এবং আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে মন মালিন্যের পাশাপাশি ঝগড়া হয়। এতে করে তার স্বামী বাসা থেকে বের হয়ে যায়। ৩ দিন পূর্বে তার স্বামী দক্ষিন সস্তাপুরস্থ কাদিয়ানী মসজিদ সংলগ্ন কাজী আক্তারুজ্জামান সোহেলের বাড়ীতে একটি রুম ভাড়া নিয়ে একাই বসবাস করতে শুরু করে।বুধবার বেলা ১২টার দিকে সে বাসায় প্রবেশ করে ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। আশপাশের লোকজন কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাকে সংবাদ দেওয়া হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ নিচে নামিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT