রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২ সাংবাদিকের চিকিৎসার্থে অনুদান দিলেন মন্ত্রী গাজী

২ সাংবাদিকের চিকিৎসার্থে অনুদান দিলেন মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা সাংবাদিক সোহেল কবির (৪২) ও শরীফ ভুঁইয়ার (৩০) চিকিৎসার্থে ২৭ই জুলাই মঙ্গলবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নগদ অনুদান প্রদান করেছেন। অর্থ প্রদানের সময় বস্ত্র মন্ত্রীর পক্ষে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলাল, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, সাংবাদিক মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাংবাদিক সোহেল কবির ও শরীফ ভুঁইয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

About the author

SOFT PRO IT