আন্তরজারতিক সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২ বিশ্ববিদ্যালয় ছাত্রকে ২৪০ কোটি টাকা জরিমানা!

২ বিশ্ববিদ্যালয় ছাত্রকে ২৪০ কোটি টাকা জরিমানা!
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বনাঞ্চলে বারবিকিউ করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফলে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই অপরাধে ইতালিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ১ কোটি ৩৫ লাখ ইউরো (প্রায় ১২০ কোটি টাকা) করে জরিমানা করা হয়েছে।

গত ৩০ ডিসম্বে ইতালির কোমো অঞ্চলের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুই ছাত্রকে এই অর্থ জরিমানা করেছে স্থানীয় সরকারি কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, অভিযুক্তদের একজন ইতালির সংবাদপত্র লা স্টাম্পাকে বলেন, অগ্নিকাণ্ডের জন্য আমরা শোকাহত। তবে আগুন ছড়িয়ে পড়ার পেছনে অন্যান্য কারণ রয়েছে। সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের বলির পাঠা বানানো হয়েছে।

About the author

SOFT PRO IT